রূপসার জয়পুর আব্দুল হামিদ মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:২১ পিএম
রূপসার জয়পুর আব্দুল হামিদ মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

খুলনার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জয়পুর গ্রামের রূপসা কলেজের উত্তর পার্শ্বে আব্দুল হামিদ মাদানীয়া মহিলা মাদ্রাসার বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।  প্রধান অতিথি থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, নৈহাটী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন শেখ।  এ-সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জমিদাতা আলহাজ্ব শেখ আব্দুল হামিদ (ময়না), সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল হাই (কচি),  সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হাসান, অর্থ সম্পাদক মো. মুনসুর শেখ ও সদস্য লিয়াকত শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাদ্রাসা কমিটির তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিকদ এম এ আজিম।

আপনার জেলার সংবাদ পড়তে