আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস ওরফে সেফ নামে ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আমান উল্লাহ (সেফ) উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাছুম বিশ্বাসের ছেলে। সোমবার (২৬ অক্টোবর) গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং-২১, তারিখ ২৬/১০২৬। মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে অভিযুক্ত আমান উল্লাহ (সেফ) ফকরাবাদে ভিকটিম এর বসতঘরে প্রবেশ করে ঘরের বাতি নিভিয়ে দেন। তখন ভিকটিম শয়নকক্ষে বসে ছিলেন। তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগীর ডাকচিৎকারে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাছুমা খাতুন। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে থানার অফিসারবৃন্দ রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।