ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তমালতলা বাজারে অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘রাফি বেকারী’কে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত বেকারিটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাদ্যপূর্ণ তৈরি হতো।