চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৫:১৩ পিএম
চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বদলী হয়েছেন। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য বলা হয়েছে। ইতোপূর্বে দুই দফা তাঁকে বগুড়ার কাাহালু ও রাজশাহীর বাগমারা উপজেলাতে বদলী করা হয়েছিল। এদিকে চাটমোহর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়েছে। এরআগে তাঁকে বগুড়ার গাবতলী উপজেলাতে বদলী করা হয়েছিল।

এছাড়া চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ সাহাকে পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ খালিদ হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ মজিবুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃ মোঃ লুৎফুল কবীরকে পদায়ন করা হয়েছে।    

আপনার জেলার সংবাদ পড়তে