ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) :
| আপডেট: ১৯ অক্টোবর, ২০২৬, ০৪:৪২ পিএম | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৪:৪২ পিএম
ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় বাঁশঝাড় থেকে হালিমা বেগম (৬৫) নামে একজন নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ছিলিমপুর তালবোনা এলাকা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত আলিমউদ্দিন মন্ডলের মেয়ে। সে বাবার বাড়িতে ভাইদের সঙ্গে বসবাস করতেন।

নিহতের ছোট ভাই মজনু হোসেন জানান, আমার বোন হালিমা বেগম গত রবিবার রাতে খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পরেন। সোমবার ভোরে তার মরদেহ বাড়ির পূর্বদিকে একটি বাঁশঝাড়ে দেখতে পাওয়া যায়। পরে আমরা থানা পুলিশে খবর দিলে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। নিহত হালিমা বেগমের প্রায় ত্রিশ বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে সে তার দুই ভাইদের সঙ্গে আলাদা ভাবে বসবাস করত। তার শরীরে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। কেহ তাকে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন স্থানীয়রা। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশ বিশেষ চেষ্ঠা চালাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে