রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৪২ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ১৪২ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় ১টি খুন, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া অন্যান্য ধারায় আরও ৪৮টি মামলা নিবন্ধিত হয়েছে। এ সময়ে কোনো ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার অপরাধ কিংবা দ্রুত বিচার আইনের অধীন কোনো অপরাধ সংঘটিত হয়নি। পাশাপাশি, অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৩টি।
অপরাধ দমনে পরিচালত অভিযানের অংশ হিসেবে পরোয়ানা মূলে ৫৯ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলায় ৬৩ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ধারায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ১৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকেও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার ও মালামাল উদ্ধারের উদ্দেশ্যে সর্বমোট ১৪৫টি পৃথক অভিযান চালানো হয়।
অভিযানকালে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে ২৯৯ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেন্টাডল, ৭০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল স্কাফ সিরাপ। তবে এ সময়ে কোনো চোরাচালানকৃত পণ্য উদ্ধারের তথ্য নেই।
রেঞ্জ পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের অধীনে মোট ১,০৯৯ জন নাগরিক সরাসরি সেবা গ্রহণ করেছেন। আর চলতি চলতি মাসে এখন পর্যন্ত মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৫৭৭ জনে।