শারদীয় দুর্গাপূজা উপলক্ষে

গফরগাঁওয়ে শাড়ি ও চালের ডিও বিতরণ করলেন এমপি বাচ্চু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ এএম
গফরগাঁওয়ে শাড়ি ও চালের ডিও বিতরণ করলেন এমপি বাচ্চু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি ও চালের ডিও বিতরণ করলেন ময়মনসিংহ-১০ গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। দুই উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০টি পূজা মণ্ডপে ১২ হাজার কেজি চালের ডিও এবং দুস্থ, অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ও জনগোষ্ঠীর মানুষের মাঝে ৩'শ শাড়ি বিতরণ করা হয়। শনিবার (১৭ অক্টোবর) সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদ চত্বরে এবং বিকালে গফরগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ব স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ ও জান্নাতুল নাঈম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল হক ফারুক রেজা'র সঞ্চালনায় এসব অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী কে এস আর এম জি কিবরিয়া, গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ, পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, বিএনপি নেতা শেখ মোঃ ইসহাক, মোঃ ফজলুল হক, একেএম আনসার উদ্দিন, শাহ আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান সুজন, জাহিদ হাসান স্বপন, সংসদ সদস্যের একান্ত সচিব শাকিল আহমেদ রূপক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক শ্রী অনিল রায়, গনমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের এ সহায়তা অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে