সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে ত্রিশাল মানববন্ধন

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৬:০৯ পিএম
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে ত্রিশাল মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক আলিফ হত্যার জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের সামনে ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব। তিনি বলেন, “সাংবাদিক আলিফ হত্যার মতো ন্যক্কারজনক ঘটনা গণমাধ্যমের স্বাধীন কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা। অবিলম্বে এ হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান এ এস এম হোসাইন শাহীদ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, সিনিয়র সাংবাদিক এ.টি.এম. মনিরুজ্জামান।এ সময় ত্রিশাল প্রেসক্লাবের কর্মরত অন্যান্য সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক আলিফ হত্যার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে