গোমস্তাপুরে ১১ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:৪৬ পিএম
গোমস্তাপুরে ১১ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী নিয়মিত মামলার আসামি এবং একজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। শনিবার (১০ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশি এসকর্টের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে