রাজশাহীর বাঘায় শত বছরের গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচের পুরুস্কার বিতরণ করেন আবু সাইদ চাঁদ এমপি। শনিবার (১০ অক্টোবর) বিকালে শতবর্ষের নৌকা বাইচ প্রতিযোগিতার তৃতীয় দিনে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী হয়েছেন দুড়দুড়িয়া এলাকার বাংলার বাঘের পরিচালক হুমায়ন আহমেদ। দ্বিতীয় হয়েছেন একই এলাকার জনতা এক্্রপ্রেসের পরিচালক হাফিজুর রহমান। সংসদ সদস্যের কাছে থেকে বিজয়ী হুমায়ন আহমেদ লাখ টাকার প্রাইজমানি পুরুস্কার হিসেবে গ্রহন করেন।
পুরুস্কার বিতরনীর আগে বড় হাত বৈঠা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের পেছনে স্পিট বোড নিয়ে আবু সাইদ চাঁদ এমপি প্রত্যক্ষ করেন এবং পদ্মার পাড়ে হাজার হাজার মানুষকে হাত নেড়ে অভিনন্দন জানান।
জানা গেছে, উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙগাড়ি পদ্মা নদীর ঘাটে ৩দিন ব্যাপি নৌকা বাইচ মেলার স্থানীয়রা আয়োজন করে। প্রথম দিন বৃহস্পতিবার ছোট হাত বৈঠা নৌকা বাইচ ও দ্বিতীয় দিনে শ্যালো চালিত নৌকা, ঘোড় দোঁড় প্রতিযোগিতা অনুষ্টিত হয়। তৃতীয় দিনে শনিবার বড় ৭৫-৮৫ হাত লম্বা হাত বৈঠা নৌকা প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এই প্রতিযোগতায় বড় হাত বৈঠা নৌকা বাইচে অংশ গ্রহণ করে ২টি নৌকা। গড়গড়ি ইউনিয়নের বেঙগাড়ি পদ্মা নদীর ঘাটে আয়োজিত পুরুস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এমপি। সভাপতিত্ব করেন নৌকা বাইচ ও মেলা কমিটির সভাপতি তোজাম্মেল হক।
বৃহস্পতিবার নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার। গড়গড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম জনির সঞ্চালনায় পুরুস্বার বিতরনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন।
রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম স্বপনের পরিচালনায় এবং বিএনপি নেতা মাসুদ করিম টিপু সরকারের সাবিক তত্বাবধায়নে আয়োজিত পরুস্কার বিতরন অনুষ্টানে বক্তব্য রাখেন নৌকা বাইচ প্রতিযোগতা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডাবলু সরকার, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সবাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, এমদাদুল হক, দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহমিদুর রহমান, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু, সাধারণ সম্পাদক জগলু শিকদার, গড়গড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মনিম রবিগড়গড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।
এ বিষয়ে প্রতিযোগি দুড়দুড়িয়া এলাকার হুমায়ন আহমেদ বলেন, আমার নিজস্ব কোন নৌকা নেই। আমি সিরাজগঞ্জ থেকে নৌকা ভাড়া করে এনেছিলাম। ২ জন প্রতিযোগীতায় অংশ গ্রহন করি। আমার সাথে গ্রামের লোকজন ছিল। তারা খুব খুশি হয়েছে। বিজয়টা বড় কথা নয়, অংশ গ্রহণ করাটাই বড় বিষয়। ৩দিন ব্যাপি নৌকা বাইচ মেলায় দুর দুরান্ত থেকে পদ্মা নদীর দুই ধারে হাজার হাজার মানুষ নৌকা বাইচ দেখার জন্য ভিড় করেন। বিজয়ীদের জন্য প্রথম পুরুস্কার ছিল লক্ষ টাকার প্রাইজমানি।