বিরলে একই রাতে ২ টি বাড়ীর ৬ টি গরু চুরি

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৭:০৭ পিএম
বিরলে একই রাতে ২ টি বাড়ীর ৬ টি গরু চুরি

বিরলে একই রাতে ২ টি বাড়ীর ৬ টি গরু চুরি করে পিকআপযোগে দ্রুত পলায়ন করেছে সংঘবদ্ধ চোরেরা। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী। অভিযোগে জানানো হয়, উপজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের চকশিবপুর গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে আকরাম আলী এর বাড়ী হতে ০৩ টি গরু ও একই গ্রামের মৃত কাজী কাইয়ুম এর ছেলে কাওছার আলী এর বাড়ী থেকে ০৩ টি গরু গোয়াল ঘর থেকে বের করে বাড়ীর মূল দরজার তালা হাইড্রোলিক হ্যান কার্টারযোগে কেটে পিকআপযোগে চুরি করে নিয়ে পালিয়ে যায়। শয়ন ঘরের দরজা বাহির থেকে লক করে দেয়ায় বাড়ীর লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা বের হলে চোখে টর্চ লাইটের আলো দিয়ে অস্ত্রধারী চোরেরা দ্রুত গরু নিয়ে দিনাজপুর শহরমূখে পিকআপযোগে পালিয়ে যায়। এ বিষয়ে আকরাম আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে চুরি হওয়া গরু উদ্ধার ও আইনানুগ কার্যক্রম গ্রহণে সহযোগিতা কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে