রাজারহাটে ৩ লাখ টাকা ব্যয়ে সড়কে সিসি কাজের উদ্বোধন

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৪ পিএম
রাজারহাটে ৩ লাখ টাকা ব্যয়ে সড়কে সিসি কাজের উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের রাজারহাট-তিস্তা মহাসড়ক থেকে হেলাল মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সড়কটির সিসি কাজের উদ্বোধন করেন রাজারহাট সদর ইউনিয়নের ইউনিয়ন প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এ.টি.এম. রিয়াসাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন, রাজারহাট সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ব্যাপারি ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, সড়কটির সিসি কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে। বিশেষ করে বৃষ্টি ও বর্ষা মৌসুমে সড়কে কাদা ও পানি জমে চলাচলে যে ভোগান্তির সৃষ্টি হয়।  এখন তা অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে