দিনাজপুরে

খোলা ও বস্তায় চানাচুরসহ বেকারীর খাদ্য সামগ্রী বিক্রি বন্ধের ঘোষণা

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩২ পিএম
খোলা ও বস্তায় চানাচুরসহ বেকারীর খাদ্য সামগ্রী বিক্রি বন্ধের ঘোষণা

স্বাস্থ্যসম্মত পণ্য বিক্রি করতে খোলা ও বস্তায় করে চানাচুর, বিস্কুটসহ বেকারীর খাদ্য সামগ্রী বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন দিনাজপুর বেকারী মালিক সমিতি। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনাজপুরে একটি রেস্টুরেন্টে বেকারী মালিক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দিনাজপুর বেকারী মালিক সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম শেখের সঞ্চালনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. শফিউল্লাহ খান শুক্লা, সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী শেখ, সহ-সাধারন সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ।  জরুরি সভায় মো. সাইফুল্লাহ বলেন, সম্প্রতি লাইসেন্স বিহীন কিছু সংখ্যক বেকারী বস্তায় করে চানাচুর, বিস্কুটসহ বেকারীর খাদ্য সামগ্রী মুদি দোকানসহ গ্রামীণ হাট বাজারে যত্রতত্র খোলা আকাশের নিচে বিক্রি করছে। যা স্বাস্থ্য সম্মত নয়। এসব পণ্য স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী সহ নিম্ন ও মধ্যবিত্ত মানুষ খেয়ে পেটের পীড়া, পাতলা পায়খানা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। এসব খোলা ও বস্তায় করে বাজারজাত করণ অথবা বিক্রি বন্ধ জরুরি হয়ে পড়েছে।

সভায় বস্তায় করে খোলা চানাচুর, বিস্কুটসহ বেকারীর পণ্য সামগ্রী বন্ধ, অবৈধ ও লাইসেন্স বিহীন বেকারী বন্ধ এবং ১০টাকার পাউরুটি ৫০ গ্রাম এবং চানাচুর, বিস্কুটসহ বেকারীর খাদ্য সামগ্রী প্যাকেটজাত করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় এ ব্যাপারে স্বাস্থ্য সম্মত পণ্য বিক্রি করতে জেলা প্রশাসন, ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় মো. আইয়ুব আলীকে আহবায়ক করে একটি মনিটরিং সেল গঠন করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে