ঘোড়াঘাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৯ পিএম
ঘোড়াঘাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার খেতাবমোড়ে কৃষক সাব্বির হোসেনের বাড়ীর খলানে সমবার  বেলা সাড়ে ১১টায় এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আসন্ন রবি মৌসুমে আলু ও ভুট্টার চাষ এবং সার, সেচ ইত্যাদির উপর অনুষ্ঠানে বক্তব্য দেন ঘোড়াঘাট কৃষি অফিসার রোকুনুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। কৃষি অফিসার কৃষকদের বলেন সার বিষয়ে পত্র-পত্রিকায় অতিরিক্ত লেখালেখির কারনে কৃষকদের মধ্যে সংশয় সৃষ্টি হয়। তিনি কৃষদের আশ্বস্ত করে বলেন ঘোড়াঘাট পৌর এলাকায় কোন প্রকার সার সংকট নেই। আপনারা সার না পেলে কৃষি অফিসে যোগাযোগ করবেন। পৌর মেয়র বলেন কেউ যদি সার না পান তাৎক্ষণিক আমার সাথে যোগাযোগ করবেন। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষি খাতে সরকারের ভর্তুকী অব্যাহত আছে।  সমাবেশে আরও বক্তব্য দেন কৃষক সাব্বির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার রেবেকা বেগম।

আপনার জেলার সংবাদ পড়তে