আটোয়ারীতে পুলিশের হাতে দুইমাদক বিক্রেতা আটক

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম
আটোয়ারীতে পুলিশের হাতে দুইমাদক বিক্রেতা আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে ১৫ পিস ইয়াবা ও ভারতীয় নিষিদ্ধ  ০৭ বোতল  ফেন্সিডিল  সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।  ২০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায়, আটোয়ারী  থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল,  আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার চৌরাস্তার উত্তর পার্শে, জনৈক দুলাল চন্দ্র বর্মনের কৃষি ট্রেডার্স দোকানের সামনে, পাকা রাস্তার উপর থেকে এই দুইজন মাদক বিক্রেতাকে আটক করেন।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলার রাধানগর ইউনিয়ন বোর্ড অফিস এলাকার দর্শন রায়ের পুত্র রমনাথ রায় (৪০) অপরজন, রাধানগর ইউনিয়ন প্রধান পাড়া গ্রামের মৃত হামিদুল ইসলামের পুত্র জাহিদ (৩৫)।  মাদকের পাশাপাশি এ সময় তাদের নিকট থাকা ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন ও একটি হিরো হোন্ডা মটর সাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৪(খ)/১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলা নং ১৩ তারিখ ২০-০৯-২০২৬। 

সম্প্রতি, আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ উপজেলার বেশ কিছু এলাকায় বিশেষ করে, মির্জা গোলাম হাফিজ  সরকারি কলেজ চত্বরে মাদক বিক্রেতাদের ব্যাপক আনাগোনা ও সেবনকারীদের নিয়মিত আড্ডা বসে বলে ব্যাপক  অভিযোগ উঠেছে। 

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এ প্রতিনিধিকে বলেন, মাদকের বিরুদ্ধে আটোয়ারী থানা  পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। 

তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীদের  বিরুদ্ধে এলাকার সুশীল সমাজ সহ সর্বস্তরের জনসাধারণকে সজাগ থাকার পাশাপাশি, পুলিশকে সহযোগিতা করার জন্য  অনুরোধ জানান। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে  পুলিশের  এই অভিযান চলমান ও  অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে