নীলফামারীতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতামত তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নাধীন কার্যক্রম এবং জেলার সার্বিক উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জেলার উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।