কাউসার সভাপতি সাইদুর সম্পাদক

তানোর উপজেলা শিক্ষক সমিতি কমিটি গঠন

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৪ পিএম
তানোর উপজেলা শিক্ষক সমিতি কমিটি গঠন

বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহীর তানোর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে দৌগাছি বরেন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: কাউসার আলীকে সভাপতি তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক ও সাদাপুর খড়িবাড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সামসুজ্জামান মোহনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট তানোর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে কলমা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষক সমিতির আহবায়ক ও কলমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার। তানোর উপজেলা শিক্ষক সমিতির সাবেক আহবায়ক আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী মাষ্টার, হরিপুর উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক লহির মন্ডল, সাত পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন প্রমুখ। এসময় তানোর উপজেলা, নাচোল উপজেলা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে