মানহীন মশার কয়েল পণ্যে বিএসটিআই এর মোবাইল কোর্টে জরিমানা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৯ পিএম
মানহীন মশার কয়েল পণ্যে বিএসটিআই এর মোবাইল কোর্টে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নরসিংদী কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে  

১. আলাদিন কেমিক্যাল ওয়ার্কস এন্ড মার্কেটিং, তাঁতারকান্দি, লক্ষ্ণীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।

২. গ্রী স্টার কেমিক্যাল কোম্পানি, তাঁতারকান্দি, লক্ষ্ণীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।

৩. রাফি কেমিক্যাল প্রোডাক্টস, তাঁতারকান্দি, লক্ষ্ণীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।

প্রতিষ্ঠানসমূহে অনুমোদনবিহীন ভাবে বিএসটিআই লাইসেন্স ব্যতীত মশার কয়েল উৎপাদন, বিক্রি ও বাজারজাত করায় *বিএসটিআই আইন ২০১৮* অনুযায়ী ১ ও ২ নং প্রতিষ্ঠানে ২,০০,০০০/-(দুই লক্ষ  টাকা) করে এবং ৩ নং প্রতিষ্ঠানে ১,০০,০০০/-  (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে প্রতিষ্ঠানসমূহকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন জনাব মোঃ শফিকুল আলম, উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী, জনাব নিখিল রায়, সহকারী পরিচালক(সিএম) এবং জনাব কামরুল পলাশ, সহকারী পরিচালক(মেট)। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সারোয়ার হোসাইন, ফিল্ড অফিসার (সিএম) ,জনাব অনিন্দ্য দে, পরিদর্শক (মেট্রোলজি)। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে