পাবনার চাটমোহর থানা পুলিশের মাদক বিরোধি বিশেষ অভিযানে হেরোইনসহ এক নারী মাদক কারবারি আটক হগয়েছে। আটককৃত মাদক কারবারি হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিদিয়ার গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাছিমা বেগম (৫৪)। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম কুবিরদিয়ার গ্রামে অভিযান চালিয়ে নাছিমাকে আটক করে। এসময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ব্যাপারে চাটমোহর থানায় মাদকবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।