রাজশাহীর তানোরে বাড়ির বারান্দার সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম হাসিনা বিবি (৩৫)। তিনি কামারগাঁ ইউপির দমদমা গ্রামের রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেন সাজুর স্ত্রী। তানোর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেনণ করেছেন। এঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও মৃতের পরিবার সুত্রে জানা গেছে, সোমবার সাকলে প্রতিদিনের মত রাজমিস্ত্রির কাজে বেরিয়ে যান সাজ্জাদ হোসেন সাজু। কাজ করা অবস্থায় ঝাঁকা নিতে বাড়িতে এসে দেখেন বারান্দায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুরে আছে তার স্ত্রী। এসময় তার ডাক চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসেন। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেন, এঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারনে ওই গৃহবধূ আত্নহত্যা করেছে তা জানা যায়নি। তবে, মযনা তদন্তের পর তা জানা যাবে বলেও জানান তিনি।