ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য বিতরণ নিয়ে মারধরের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস নামের এক ইউপি সদস্য মারা গেছে।নিহত ইলিয়াস মেম্বার উপজেলার ৫ নং কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসি সুত্রে জানা গেছে গত ২০শে আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌর সভার মধ্যে বিধানের ডিলার পয়েন্টে কার্ড বিহিন মাল তুলতে আসে পৌর সভার চতুরা গ্রামের মাজেদুল ইসলাম নামের এক ব্যক্তি। কিন্তু দোকানের কর্মচারী রিসালাত হোসে (নিহত ইলিয়াস মেম্বরের ছেলে) তাকে কার্ড না থাকায় মাল দিতে অস্বীকৃতি জানালে তার সাথে মাজেদুল ইসলাম বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরপর টিসববি পণ্য না পেয়ে ক্ষুব্ধ মাজেদুল শহরের হাজী মোড়ে রিসালাতের বাবা ইলিয়াস মেম্বরকে একা পেয়ে লোহার রড দিয়ে উপর্যুপরি পিটিয়ে গুরুত্বর আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা একে উদ্ধার করে প্রথম আসল খুব হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেকর্ড করে। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার রাতে মারা যায়। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বলেন ইলিয়াস মেম্বার নামের একজন প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শুনেছি তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি লিখতে অভিযোগ পেলে অবশ্যই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।