কুষ্টিয়ার দৌলতপুর ০উপজেলার তেলেগাংদিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান (৭০) নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০শে আগস্ট বৃহস্পতিবার রাত ১০:২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে......... রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ওগ্রাহী রেখে গেছেন। পরদিন শুক্রবার বাদ জুম্মা নিউইয়র্কের মুসলিম অধ্যুষিত এলাকার মসজিদে তার মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিউইয়র্কের সকল স্তরের মুসলমানগণ উপস্থিত ছিলেন।
মতিউর রহমান সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। মতিউর রহমান নিউইয়র্ক যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক উত্তর মহানগর বিএনপি'র অন্যতম নেতা ও কুষ্টিয়া জেলা সমিতি ইউ এস এ ইন কের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক মোঃ আসাদুজ্জামানের শশুর। এদিকে মরহুম মতিউর রহমানের লাশ আইনি প্রক্রিয়া শেষে সোমবার ঢাকা হয়ে দৌলতপুরে সোমবার বেলা পাঁচটার দিকে পৌছায়। সোমবার সন্ধ্যায় মতিউর রহমানের নিজ গ্রাম তেলিগ্রাংদিয়ায় নামাজে জানাজার শেষ তাকে দাফন করা হয়। এতে বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ সহ এলাকার সর্ব স্তরের মানুষ অংশ নেয়।উল্লেখ্য মতিউর রহমান জনতা ব্যাংক দৌলতপুরের ডাংমর্কা শাখায় কর্মরত ছিলেন। তিনি চাকুরীতে অবসর শেষে আমেরিকায় মেয়ে জামাইয়ের বাসায় অবস্থান করছিলেন এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন। তার পরিবারের পক্ষথেকে এলাকা বাসীদের নিকট দোয়া কামনা করেছন তার জামাই নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সাবেক সভাপতি, নিউইয়র্ক (উত্তর) বিএনপি'র অন্যতম নেতা মোঃ আসাদুজ্জামান এবং তার পুত্র ঠিকাদার সমাজ সেবক মোঃ কাজল।