দৌলতপুরে ট্যাপেন্টাডলসহ ২ মাদক চোরা কারবারি আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ২৪ আগস্ট, ২০২৬, ০৯:২৩ পিএম | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৮:১৯ পিএম
দৌলতপুরে ট্যাপেন্টাডলসহ ২ মাদক চোরা কারবারি আটক

কুষ্টিয়ার  দৌলতপুরে পুলিশের অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।সোমবার ২৪ আগস্ট সকালের দিকে আনুমানিক ৭টার দিকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. খালেদুর রহমানের নেতৃত্বে এসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, দৌলতপুর থানাধীন হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামের জহুরুল মোল্লার পুকুরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো ভেড়ামারা থানার নওদাপাড়ার জিয়াউর রহমান ওরফে জিয়ারুল (৪৭)ও একই এলাকার  মুন্তাজ মন্ডল (৪৬)। পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের দৌলতপুর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান এলাকায়অব্যাহত  রয়েছে।আটক দুই মাদক চোরাকারবারি কে সোমবার কোটে চালান দেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে