বুধহাটায় ফারিয়ার বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৭:৫৫ পিএম
বুধহাটায় ফারিয়ার বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বুধহাটা ফারিয়ার (বুধহাটার ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণ) বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৯ টায় বুধহাটা বাজারে নির্বাচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির সাতক্ষীরা জেলা আহবায়ক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বুধহাটা কেমিস্টের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। সভায় ফারিয়ার সকল সদস্যদের সম্মতিক্রমে মিজানুর রহমান সভাপতি, খায়রুল ইসলাম সিঃ সহসভাপতি, রাজন আলী সহসভাপতি, ময়েজউদ্দীন হামেদী সাধারণ সম্পাদক, জ্বলেমিন হোসেন সিঃ যুগ্ম সম্পাদক, মোতাছিম বিল্লাহ সাংগঠনিক সম্পাদক, মাযহারুল ইসলাম কোষাধ্যক্ষ ও মামুন খাঁনকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে