কালীগঞ্জে চোর সন্দেহে পিটুনিতে নিহত ১, আহত ১

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০২:৩৮ পিএম
কালীগঞ্জে চোর সন্দেহে পিটুনিতে নিহত ১, আহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটিুনিতে একজন নিহত হয়েছে। এসময় গনপিটুনিতে আশঙ্কাজনক অবস্থা একজনকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আরিফ হোসেন। আহত ব্যক্তির নাম সুমন হোসেন তাদের বাড়ি যশোর আরাপপুর এলাকায়। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা বলছেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ও আহত দুই জন আপন সহদর ভাই। তাদের বাবার নাম মৃত আয়ুব আলী।

নিলুফা বেগম নামে এক নারী জানান, গভীর রাতে তার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ওই দুজন। টের পেয়ে তিনি চিৎকার দিলে আশেপাশের গ্রামবাসি ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা দুজনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান এবং অন্যজন মারাত্মক ভাবে আহত হন।শনিবার দুপুর ১২টার দিকে নিহত ব্যাক্তির লাশ কালীগঞ্জ থানা থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামে একটি পিকআপ গাড়ি নিয়ে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিল। এসময় গ্রামবাসি টের পেয়ে তাদের ধাওয়া করে। অন্যরা পিকআপ নিয়ে পালিয়ে গেলেও দুই ব্যক্তি গ্রাসবাসির হাতে ধরা পড়ে।

এদিকে একই রাতে পাশ্ববর্তী গ্রাম বাদুরগাছার বাসিন্দা নিলুফা ইয়াসমিন নামে এক বিধবা নারীর দুইটি গরু চুরি হয়ে যায়। চোর ধরা পড়ার ঘটনাটি জানাজানি হলে বাদুরগাছা গ্রামের লোকজন এসে আটক ওই দুইজনকে নিয়ে যায়। এরপর সেখানে নিয়ে তাদের মারপিট করা হয়। একপর্যায়ে উত্তেজিত গ্রামবাসি তাদের উল্টা করে বাশেঁর আড়ার সাথে দুই পা উচু করে টাঙ্গিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে আনা হয়েছে। আহত ব্যক্তিকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এদিকে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান,আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে