ধামইরহাটে ধান রোপনকালে বজ্রপাতে নিহত ১

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০১:১৭ পিএম
ধামইরহাটে ধান রোপনকালে বজ্রপাতে নিহত ১

নওগাঁর ধামইরহাটে কৃষকের জমিতে ধান রোপনকালে বজ্রপাতে ১ জন শ্রমিকের নিহত হওযার খবর পাওয়া গেছে। বজ্রবৃষ্টির সময় খোলা মাঠে ধান রোপনকালে এই ঘটনা ঘটে। জানা গেছে,  ২ আগস্ট (রবিবার) সকালে চলতি রোপা আমন মৌসুমে বৃষ্টি উপেক্ষা করে ধামইরহাট থানা এলাকার মঙ্গোলিয়া বিলে জনৈক কৃষকের জমিতে ধান লাগানোর কাজ করছিলেন ৫/৬ কৃষক ও শ্রমিক। এ সময় বজ্রপাতে একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০) এর মর্মান্তিক মৃত্যু হয়।  

খবর পেয়ে ধামরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সহযোগিতায়  আহত ব্যক্তিকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধামইরহাট থানার ওসি মোঃ মিন্টু  রহমান বলেন,  বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে,  অন্যান্য শ্রমিকরা ভালো আছে,  এবং প্রাকৃতিক দূর্যোগে নিহত হওয়াই কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে