ভৈরবে অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয়ের সন্ধানে সিআইডি

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৩:৩২ এএম
ভৈরবে অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয়ের সন্ধানে সিআইডি

ভৈরব ব্রিজের নীচে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহের সন্ধানে সিআইডি অনুসন্ধান চালিয়েছে।  জানা গেছে গত ৩-৫-২০২৪ ইং তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় ভৈরব ব্রিজের নিচে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। যার প্রেক্ষিতে ভৈরব থানার মামলা নং- ১৭ তারিখ ১১/৭/২০২৪ ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। হত্যা মামলাটি বর্তমানে সিআইডি, কিশোরগঞ্জে তদন্তাধীন। যদি কেহ এই ব্যক্তিটিকে চিনতে পারেন তাহলে  বিপ্লব  কুমার বিশ্বাস, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সি আই ডি, কিশোরগঞ্জ জেলার এই ০১৭১৩ ৫০৬১৬১ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে