নবাবগঞ্জে

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন সমাজকল্যাণ মন্ত্রী

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৬:০৪ এএম
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকাল ৪টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এই উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো সরকারি বিভিন্ন সুবিধা সহজে পাওয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে