পত্নীতলায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের শীতবস্ত্র বিতরণ

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:০২ এএম
পত্নীতলায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের শীতবস্ত্র বিতরণ

নওগাঁর পত্নীতলায় ২৬ জানুয়ারী সোমবার বিকেলে আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী ও অটেস্টিক বিদ্যালয়ের শতাধিক  শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, প্রাণিসম্পদ অফিসার আশীষ কুমার দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঁখি আক্তার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে