মোল্লাহাটে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৯:৫২ এএম
মোল্লাহাটে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় রকিত ফকির (৭৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোটরসাইকেল চালক। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার রাজপাট মরা খালের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রকিত ফকির উপজেলার গাওলা গ্রামের বাসিন্দা। নিহতের ভাই ফকির নিজাম উদ্দিন জানান, ঢাকা-খুলনা মহাসড়ক থেকে মোটরসাইকেল যোগে গ্রামের সড়কে নামার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই রকিত ফকিরের মৃত্যু হয়। এ বিষয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, তাদের কাছে দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পৌঁছায়নি। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে