বাউফলে খালেদা জিয়ার জানাজায় নিহত নিরব হোসেনের জানাজা অনুষ্ঠিত

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৮:২৭ এএম
বাউফলে খালেদা জিয়ার জানাজায় নিহত নিরব হোসেনের জানাজা অনুষ্ঠিত

প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ শেষে  ফেরার পথে পিষ্ট হয়ে নিহত নিরব মুন্সীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় পটুয়াখালী বাউফলের ডালিমা গ্রামে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা গেছে,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  নিহত নিরব মুন্সী ও  তার ছেলে পঙ্গু জুলাই যোদ্ধা তাহসিন আল নাহিয়ানের পরিবারের  ভরন পোষন ও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস,  বি এন পি মনোনীত ধানের শীষ প্রার্থী শহিদুল আলম তালুকদার ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাসু সরকার কুট্টি, ঢাকা মহানগর দক্ষিণের  জামাতের সাধারণ সম্পাদক ও বাউফলের এমপি প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে