তারেক রহমান দেশে আসায় গোমস্তাপুরে আনন্দ মিছিল

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:০২ এএম
তারেক রহমান দেশে আসায় গোমস্তাপুরে আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চৌডালা ইউনিয়ন শাখার আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌডালা ইউনিয়নের জোহুর আহম্মেদ মিয়া কলেজ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে ওই ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌডালা বাজারে এসে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন চৌডালা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের চৌডালা ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক সাব্বির মন্ডল, কৃষক দলের সাধারণ সম্পাদক বাইরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রেজাউল হকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে