ধামইরহাটে আইনশৃংখলা কমিটির মাসিক সভা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৬ এএম
ধামইরহাটে আইনশৃংখলা কমিটির মাসিক সভা

নওগাঁর ধামইরহাটে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী। সভায় সাম্প্রতিক আইন শৃংখলা পরিস্থিতি, মাদক, চোরাকারবারি, বাল্য বিবাহ, ইভটিজিং ইত্যাদি বিষয় উথ্যাপন হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন ওসি মোখলেছুর রহমান, বিজিবি কালুপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী, বস্তাবর কোম্পানি কমান্ডার সুবেদার তৌফিকুর রহমান, গ্রাম আদালত উপজেলা কো-অর্ডিনেটর ধীমান দেবনাথ, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আঃ রাজ্জাক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগন। সভায় আইনশৃঙ্খলা বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইউএনও প্রশান্ত চক্রবর্তী সকল শ্রেণির মানুষের সহযোগিতার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে