চাটমোহরে দূনীতি বিরোধি দিবস পালিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৮ এএম
চাটমোহরে দূনীতি বিরোধি দিবস পালিত

পাবনার চাটমোহরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন,র‌্যালী,কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা,শিক্ষার্থী নিহারিকা খন্দকার,নুপুর খাতুন,অমিয়া হাসনাইন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে