মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) :
| আপডেট: ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:৩৪ এএম | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:৩৪ এএম
মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, ভেটেরিনারী সার্জন ডা. তানভির হাসান, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ। শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে