দৌলতপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ১০:০৮ এএম
দৌলতপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মাদ্রাসার কমোলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের নেতৃত্বে তারাগুনিয়া গোরস্থান হাফেজিয়া ক্বওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মিঠু শেখ, যুগ্ন আহ্বায়ক হাসান আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শিক্ষা সামগ্রী বিতরণ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে