চাটমোহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩০ এএম | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩০ এএম
চাটমোহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে টুর্ণামেন্টের উদ্বোধন করেন পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ আঃ সালামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদে,বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু,ভিপি সেলিম রেজা,আনিসুর রহমান আনসু,মোহাম্মদ আলী প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে