অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম তৈরি করায় চৌমুহনীতে ভ্রাম্যমান আদালতের জরিমান

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৫:৩৯ এএম
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম তৈরি করায় চৌমুহনীতে ভ্রাম্যমান আদালতের জরিমান

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসন এবং বিএসটিআই, আঞ্চলিক কার্যালয় এর সমন্বয়ে  চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেসার্স রবিন সুপার আইসস্ক্রীম  ফ্যাক্টরীতে অভিযান করে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত অস্বাস্থ্যকর কৃত্রিম রঙ, স্যাগারিন ও ক্যামিকেল মিশ্রিত আইসক্রিম তৈরি  ও বিতরণ করায় বিএসটিআই আইন ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে  ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। একুই সাথে বিএসটিআইয়ের লাইসেন্স নিয়ে নিয়ম কানুন মেনে আইসক্রীম তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়।  মোবাইল কোর্ট পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহাদাত হোসেন। প্রসিকিউটিং অফিসার ছিলেন,  নুরে আলম মোঃ ফিরোজ। এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে