পোরশায় মাসিক সাধারন সভা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১০ এএম
পোরশায় মাসিক সাধারন সভা

নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসময় কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ ইউপি প্যানেল চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও একই স্থানে ইউএনও মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে শারদীয় দূর্গপূজা সুষ্ঠভাবে অনুষ্ঠিত বিষয়ে আলোচনা করেন। এছাড়াও আইন শৃংখলা, সন্ত্রাশ ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং পাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও সর্বজনীন জন্ম-মৃত্যু নিবন্ধন সভা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে