ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জনবীমা নাসিরনগর বিকেন্দ্রীক জেলা ও চাতলপাড় বিকেন্দ্রীক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ সোমবার দিনব্যাপী ব্যাবসা পর্যালোচনা সভা ও পলিসি বিপণন উৎসব অনুষ্ঠিত হয়েছে । সভায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এসময় তিনি কর্মীদের দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন । নাসিরনগর বিকেন্দ্রীক জেলার জোন প্রধান ও সহকারী এরিয়া ইনচার্জ মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে চাতলপাড় জোন প্রধান আকতার হোসেন ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) পূর্বাঞ্চল হেলাল আহমেদ ।
সভায় প্রধান অতিথি বক্তব্যে হেলাল আহমেদ বলেন,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকের বিমা দাবি পরিশোধে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সব পেশার সেরা পেশা হচ্ছে বিমা। এসময় তিনি নভেম্বর ক্লোজিংয়ে লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার করা হয় । বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া- ১৯ এরিয়া ইনর্চাজ মোহাম্মদ আবদুর রাজ্জাক ।
উন্নয়ন সভায় চাতলপাড়ের সহকারী জোন প্রধান বাবুল মিয়া, এজিএম রোকেয়া বেগম,এজিএম আলমচান, এজিএম মাহমুদা বেগম,এজিএম জান্নাতুল ফেরদৌস,এজিএম রেহেনা বেগম, বিএম দীনেশ সরকার,বিএম ফুরকানুল ইসলাম নিপু,বিএম জহিরুল ইসলাম,বিএম আবদুল হাকিম,বিএম তাওহিদ ভূইঁয়া,বিএম আছিয়া বেগম, বিএম রোজিনা আক্তার,বিএম রেহেনা আক্তারসহ ইউএম ও কালেক্টরগন উপস্থিত ছিলেন। সভায় ফুল ও প্রিমিয়াম দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়।