ঈদগাঁও সুপারি গলি সড়কটির বেহাল অবস্থা, দুর্ভোগে স্থানীয়রা

রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০১:০২ পিএম
ঈদগাঁও সুপারি গলি সড়কটির বেহাল অবস্থা, দুর্ভোগে স্থানীয়রা
ছবি: FNS

ঈদগাঁও উপজেলার জালালাবাদ বাজার পাড়ার সুপারি গলি সড়কটি কর্দমাক্ত হয়ে গেছে। দেখার যেন কেউ নেই। চরমভাবে ভোগান্তিতে পড়েছে ছাত্র- ছাত্রীসহ সাধারণ পথচারীরা। 

 সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ঈদগাঁও বাশঘাঁটা প্রধান সড়কের পরিবর্তে  পুরাতন সুপারি গলি সড়ক দিয়ে শতশত পথচারী বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও ঈদগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য ছাত্রী আসা যাওয়া করে থাকে। 

উক্ত সড়কের মাঝ অংশে পানি জমে কদমাক্তে ভরপুর হয়ে উঠে। এই গ্রামীণ সড়কের একপাশে ময়লার ভাগাড়, অন্যপাশে ভরাটকৃত ড্রেন। যে ড্রেন দিয়ে পানি চলাচল করার কথা, এখন সেই ড্রেনটিই পরিপূর্ণ ভরাট করে ফেলেন স্থানীয়রা। পচা ময়লার দূগন্ধে বিষিয়ে উঠছে পরিবেশ। অন্যদিকেই বিশালাকারে ময়লার স্তুপে পরিণত করে তুলেছে। 

দেখা যায়, গ্রাম্য সড়কটি চলাচলে জনপ্রিয় হয়ে উঠেছে। দৈনিক অসংখ্য তিনচাকার যানবাহন সড়ক দিয়ে যাতায়াত করে । পাশাপাশি প্রতিদিনই হাজার হাজার মানুষ সুপারি গলির সড়ক দিয়ে চলাফেরা করেন। এ সড়ক দিয়ে ঝামেলা বিহীন আর নিরাপদ পরিবেশে সহজে নিদিষ্ট গন্তব্য পৌঁছানো সম্ভবপর হয়ে উঠে। তাই সড়কটি ব্যবহার করেন জন ও যানবাহন চালকরা। 

আরও দেখা যায়, সড়কটির পশ্চিম পাশে ড্রেনের পচা পানি চলাচলে তেমন জায়গা নেই। অন্যপাশে ময়লা আবজনার ভাগাড়ে পরিণত। দুই সমস্যায় ভোগছেন ছাত্রীসহ পথচারীরা। সড়কে লোকজন চলাচলে অনেকটায় বিব্রত বোধ করেন। গন্ধে হাঁটাচলাও দায় হয়ে পড়েছে। 

স্থানীয় আবদু রসিদ জানান,জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে লোকজন ও হরেক রকমের যানবাহন চলাচল করে থাকে। পচা গন্ধে নাক চেপে ধরেই লোকজন চলাফেরা করছেন। সড়কে কিছু অংশ সংস্কার করলেও বেশ কিছু অংশের কাজ অসমাপ্ত রয়েছে। যার কারনে চলাচলে হিমশিম খাচ্ছেন পথচারী এবং স্কুল পড়ুয়ারা। 

 পথচারীরা জানান, জনস্বার্থে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটু নজর দিলেই অকেজোও দূগন্ধময় সড়কটি সংস্কার করা সম্ভব। চলাচলের দিকেই দৃষ্টি রেখেই সড়কটি দ্রুত সময়েই সংস্কারের উদ্যাগে নেয়া অতীব জরুরি বটে।

 ব্যবসায়ী হাসান তারেক জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এহের অবস্থা লক্ষণীয়। কোন প্রকার সংস্কারের উদ্যাগে নেই। ড্রেনের পচা গন্ধের কারণে চলাচলে অনীহা প্রকাশ করেছেন অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে