জামালপুরে ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকুরি নেয়ার অভিযোগ

এস এমএ হালিম দুলাল; জামালপুর: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩১ এএম
জামালপুরে ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকুরি নেয়ার অভিযোগ
ছবি: FNS

জামালপুরে নিয়ম বর্হিভূত ভাবে ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি প্রথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকুরি নেয়ার অভিযোগ উঠেছে জামালপুর পৌর শহরের চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক জোবেদা আক্তারের বিরোদ্ধে।

অভিযোগের ভিত্তিতে জানাগেছে,সহকারী শিক্ষক মোছাম্মৎ জোবেদা আক্তার এর পিতা মো. আবুল কাশেম,মাতা নূরুন নাহার উভয়ের জাতীয় পরিচয় পত্রের ঠিকানা গ্রাম- রঘুনাথপুর ডাকঘর চেচুয়া,উপজেলা মুক্তাগাছা,জেলা ময়মনসিংহ এবং তার স্বামী মো.শফিকুল ইসলাম পাঠনের জাতীয় পরিচয় পত্রের ঠিকানা গ্রাম বাদেকল মোহনা, রামভদ্রপুর বাঁশাটী,উপজেলা মুক্তাগাছা,জেলা ময়মনসিংহ।
খোঁজ নিয়ে জানাগেছে অভিযুক্ত সহকারী শিক্ষক জোবেদা আক্তারের স্বামী মো.শফিকুল ইসলাম পাঠান তিনি ২০০০ইং খৃীঃ থেকে ২০১৫ইং সাল পর্যন্ত জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কম্পিউটার অপারেটর পদে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি বদলি হয়ে সুনামগঞ্জে যান।আবার তিনি ফ্যাসিষ্ট সরকারের তৎকালীন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি ডিও লেটারের মাধ্যমে ২০২০খৃীঃ পূনরায় জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে একই পদে যোগদান করে এখন পর্যন্ত বহাল তরিয়তে রয়েছেন। দীর্ঘ দিন তার একই অফিসে কর্মরত থাকার সুবাধে শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনে যোগাযোগ ও প্রভাব বিস্তার করে তিনি ২০১০ইং সালে তার স্ত্রীর চাকুরি পেতে স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলা কোটার পরির্বতে জামালপুর জেলা কোটায় সঠিক ঠিকানা তথ্য গোপন করে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া ঠিকানা ব্যবহার করে আবেদন করে ভুয়া পরিচয়পত্র/নাগরিক সনদ দাখিল করে বাগিয়ে নিয়েছেন স্ত্রীর সরকারি চাকুরি। তার স্ত্রীর শিক্ষক নিয়োগ পত্রে মোছাম্মৎ জোবেদা আক্তার,পিতা মোহাম্মদ আবুল কাশেম,মাতা নুরুন নাহার,গ্রাম রানাগাছা,পোঃ রানাগাছা,উপজেলা জামালপুর সদর জেলা জামালপুর উল্লেখ করেছেন। অথচ তার পিতা-মাতা ও স্বামীর ঠিকানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার।
সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে জামালপুর পৌর শহরের চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবেদা আক্তারের চাকুরীর নিয়োগপত্রের উল্লিখিত ঠিকানানুযাী এলাকা একাধিক নবীন-প্রবীণ ব্যক্তির ভাষ্যনুযায়ী জোবেদা আক্তার কিংবা তার পিতা-মাতা বাড়িঘর বসতভিটার অস্তিত্বনেই। তারা আরও জানায় উল্লিখিত ব্যক্তিরা আগে কখনও ছিল না এমনকি একনও নেই। ফলে নিয়োগ পত্রে ঠিকানার বৈধতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বর্তমানে অভিযুক্ত শিক্ষক জোবেদা আক্তার জামালপুর পৌর শহরের চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬বৎসর যাবৎ কর্মরত থেকে বেতন ভাতা উত্তোলন করে গেলেও যেন দেখার কেউ নেই।
অভিযোগকারিদের দাবি, যেহেতু তিনি সঠিক ঠিকানা গোপন করে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া ঠিকানা ব্যবহার করে সংরক্ষিত জামালপুর জেলা কোঠায় আবেদন করে নিয়োগ প্রাপ্তি হয়ে সরকারি চাকুরীতে যোগদান করেছেন তাই তিনি নিয়োগ পত্রের শর্তাবলীর (চ)ধারা লঙ্গন করে ১৬বৎসর যাবৎ বেতন ভাতা উত্তোলন করছেন। তাই জরুরি ভিত্তিতে কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে তার বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
স্থানীয় সচেতন নাগরিক জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের মতে, মিথ্যা তথ্য,ভুয়া ঠিকানা,ভুয়া সনদ,জাল কাগজপত্র দাখিল করে  সরকারি চাকুরীতে যোদান অত্যন্ত গুরুতর অপরাধ। শুধু নয়,বরং রাষ্ট্রের সাথে প্রতারণার শামিল। এসব ঘটনায় প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও অনেক ক্ষেত্রে তদন্ত শুরুর পর প্রভাবশালীদের তদবিরে ধামাচাপা পড়ে যায়। ফলে সাধারণ মানুষের মধ্যে হতাশা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই নিয়োগ সংক্রান্ত নথিপত্র,স্থায়ী ঠিকানা যাচাই,পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা পর্যালোচনা করে  সঠিক তদন্ত সাপেক্ষে কঠোর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এমনটি প্রত্যাশা করছি।
এ বিষয়ে চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অভিযুক্ত সহকারী শিক্ষক জোবেদা আক্তারের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন,যারা অভিযোগ দিয়েছে তাদের কাছে জেনে নিন বলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এ সংক্রান্ত বিষয়ে অভিযুক্তের স্বামী জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত কম্পিউটার অপারেটর শফিকুল ইসলাম পাঠানের কাছে জানতে চাইলে তিনি বলেন জোবেদা আক্তারের সব কিছু ঠিক আছে। আপনি প্রায় ২৬বৎসর যাবৎ চাকুরীতে যোগদানের পর থেকে একই অফিসে  কর্মরত থাকার কারণ কি? জানতে চাইলে তিনি বলেন চাকরীতে যোগদানের পর একবার বদলি হয়ে ছিল বর্মমানে আবার এখানে ৬ বৎসর যাবৎ কর্মরত আছি বলে জানিয়েছেন।
এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহসান বলেন, বিষয়টি জানলাম। এখনও কোন অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে