এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) :

ফুলবাড়িয়ায় এক বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৪:৫৭ পিএম
ফুলবাড়িয়ায় এক বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: FNS

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শনিবার রাতে থানার এ এস আই এমদাদ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বরুকা বাজারে অভিযান চালিয়ে সি আর মামলার এক বছরের সাজা প্রাপ্ত আসামি বালিয়ান ইউনিয়নের বালিয়ান গ্রামের নূর মোহাম্মদের পুত্র চান মিয়া(৪২)কে গ্রেফতার করেছে।
জানা গেছে অফিসার ইনচার্জ রাশিদুল হাসানের দিকনির্দেশনায় দীর্ঘদিন পলাতক থাকা আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশিদুল হাসান বলেন, গ্রেফতারের পর রবিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে