এফএনএস (বরিশাল প্রতিবেদক) :

অপপ্রচার, বিএনপির দুই নেতা-নেত্রীর জিডি

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:০৫ পিএম
অপপ্রচার, বিএনপির দুই নেতা-নেত্রীর জিডি
ছবি: FNS

বরিশালের গৌরনদীতে বিএনপর নেতা-নেত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়ারি করা হয়েছে। রবিবার সকাল ও শনিবার রাতে পৃথকভাবে থানায় দুইি ডায়ারি দুটি দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়রী করা নেতা-নেত্রী হলেন- গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু এবং উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলামহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ বলেন, গত ১৩ নভেম্বর দিবাগত রাত নয়টার দিকে উপজেলা গেট সংলগ্ন আমার বাসায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুকে কফির আমন্ত্রণ করি। এসময় তিনি আমার বাসায় এসে আমার ছেলের সঙ্গে কথা বলছিলেন। এরইমধ্যে ছাত্র ও যুবদলের কিছু বিপদগামী কর্মী আমার বাসার দরজা বাহির থেকে তালা ঝুলিয়ে দিয়ে আমাদের দুইজনকে নিয়ে অপপ্রচার শুরু করে। এমনকি এআই দিয়ে ছবি বিকৃত করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মানুষের কাছে সরবরাহ করে আমাদেরকে বিরুদ্ধে অপপ্রচার শুরু করা হয়। যে কারনে রবিবার এবিষয়ে থানায় সাধারণ ডায়ারি করা হয়েছে।
অভিযোগ করে তানিয়া মাহমুদ বলেন, আমি উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলম বিপ্লব এবং সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর ব্যানারে রাজনীতি করি, এটা কয়েকজন নেতার সহ্য হয়না। এজন্য আমাকে নিয়ে দীর্ঘদিন যাবৎ ওইসব নেতা ও তাদের সহযোগিরা প্রপাগান্ডা চালিয়ে আসছে। তবে এসব নেতা কারা সে বিষয়ে তিনি (তানিয়া) বিস্তারিত কিছু বলতে চাননি।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বলেন, বিগত কয়েকমাস পূর্বে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনের একটি দলীয় অনুষ্ঠানে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের জন্য আমি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলাম। এরপর থেকেই বিভিন্ন দল থেকে বিএনপির রাজনৈতিক ব্যানারে আসা সম্ভ্যাব্য দুইজন প্রার্থী ও তাদের সমর্থকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। মাঠপর্যায়ে তারা আমার গণজোয়ার দেখে দিশেহারা হয়ে চরিত্রহননের বিপজ্জনক খেলায় মেতে উঠে।
সেই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর দিবাগত রাত নয়টার দিকে উপজেলা মহিলাদলের নেত্রীর বাসায় দাওয়াতে গিয়ে যখন নেত্রীর ছেলের সঙ্গে কথা বলছিলাম। এই সুযোগে ওই দুই প্রার্থীর সমর্থকরা বাহির থেকে তালা লাগিয়ে বিভিন্ন প্রপাগান্ডা শুরু করে। পরবর্তীতে আমার দুই ছেলে ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে। তবে সম্ভ্যাব্য ওই দুই প্রার্থীর নাম না বললেও বদিউজ্জামান মিন্টু বলেন, এ ঘটনায় শনিবার দিবাগত রাতে থানায় সাধারণ ডায়ারি করা হয়েছে।
অপরদিকে বিএনপির নেতা-নেত্রীকে নিয়ে অপপ্রচারের ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক, পৌর বিএনপির আহবায়ক, সদস্য সচিব সহ দলীয় অসংখ্য নেতাকর্মীরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা এটিকে দলের একজন সিনিয়র নেতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, সাধারণ ডায়েরি দুইটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে