এফএনএস (সুজানগর, পাবনা) :

সুজানগরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:৪৬ পিএম
সুজানগরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
ছবি: FNS

পাবনার সুজানগরে রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৪৭৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা এবং মসুরসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থ বছরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ওই বীজ ও সার বিতরণ করা হয়। রোববার সকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ওই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগির হোসেন, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ নাদের হোসেন ও উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মান্নান হোসেন। পরে সুজানগর পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের ৪৭৫০জন কৃষকের মাঝে সরিষা, মসুর, খেসারি ও চিনাবাদামের বীজ এবং প্রয়োজনীয় ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে