গ্রিন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক জসিম উদ্দিন

মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:১৬ পিএম
গ্রিন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক জসিম উদ্দিন
ছবি: FNS

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গ্রিন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (অধ্যক্ষ) হিসেবে অধ্যাপক জসিম উদ্দিন স্যারকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। আমড়া স্যারের নতুন দায়িত্বের সফলতা, তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন এবং সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে ফুলবাড়িয়া উপজেলা বাসি এই প্রত্যাশা করেন।
ফুলবাড়ীয়ার সর্বজন শ্রদ্ধেয়, একজন মানুষের প্রকৃত সম্মান তাঁর পদ-পদবিতে নয়, বরং মানুষের হৃদয়ে তাঁর অবস্থানে। অধ্যাপক মোঃ জসিম উদ্দিন স্যার তেমনই একজন ব্যক্তিত্ব, যিনি তাঁর শিক্ষা, প্রজ্ঞা, সততা, বিনয় ও মানবিক গুণাবলির মাধ্যমে ফুলবাড়ীয়ার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। স্যারের সুদক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শী চিন্তাভাবনায় গ্রিন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অচিরেই ফুলবাড়ীয়ার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও আদর্শ প্রজন্ম গড়ার ক্ষেত্রে তাঁর এই নতুন দায়িত্ব এক নতুন দিগন্তের সূচনা করবে, ইনশাআল্লাহ। যোগ্য মানুষের যথাযথ মূল্যায়নই একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অন্যতম ভিত্তি।

আপনার জেলার সংবাদ পড়তে