রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪২ পিএম
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা
ছবি: FNS

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সংবলিত লেবেল না থাকায় নগরীর মহিষবাথান এলাকায় অবস্থিত অলিম্পিক সুইটস প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২ টায় রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে