অসময়ে যমুনায় ভাঙন ফসলি জমি হারিয়ে দিশেহারা এলাকার কৃষক

এস এমএ হালিম দুলাল; জামালপুর: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৯ পিএম
অসময়ে যমুনায় ভাঙন ফসলি জমি হারিয়ে দিশেহারা এলাকার কৃষক
ছবি: FNS

জামালপুরের ইসলামপুর উপজেলায় অসময়ে যমুনা নদীর বামতীরে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে প্রবল ভাঙন দেখা দিয়েছে।নদী ভাঙ্গনে বসতভিটা ও শত শত বিঘা ফসলি জমি ইতোমধ্য নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে বাজার, ঘর-বাড়ি, কৃষিজমি, স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা। ভয়াবহ ভাঙ্গনে ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষক। এবিষয়ে নদীভাঙন রোধে পদক্ষেপ নিতে সমীক্ষা কার্যক্রম চলছে বলে জানিয়েছে জামালপুরের পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়রা জানান,আশির দশকে সড়ক পথে উপজেলা থেকে সাপধরী ইউনিয়নে সরাসরি যাতায়াত ছিল। আশির দশকের পরবর্তী নদী ভাঙ্গনে ইসলামপুর উপজেলা শহরের সাথে স্থল পথের যোগাযোগ সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। এখন পর্যন্ত এলাকাটি দুই দফা যমুনা নদী ভাঙনের কবলে পড়েছে প্রায় ২০টি গ্রাম দ্বীপচরে পরিণত হয়েছে। টানা ২০ বছরের অব্যাহত নদীটি ভাঙ্গনে প্রায় দশ কিলোমিটার পূর্বে ইসলামপুর উপজেলার গুঠাইল, উলিয়া, হারগিলা তারতা পাড়া ও কাঠমা পর্যন্ত এলাকায় পৌঁছে গেছে। বিগত সরকারের আমলে জামালপুর পানি উন্নয়ন বোর্ড দেওয়ানগঞ্জের ফুটানী বাজার থেকে শুরু করে ইসলামপুরের কুলকান্দি ও গুঠাইল হয়ে উলিয়া বাজার পর্যন্ত জিও ব্যাঘে বালির বস্তা ডাম্পিংকরাসহ কংক্রিট ব্লকে নদীরপাড় বেঁধে দেওয়া হয়েছে। এতে করে সংরক্ষণ বাঁধ নির্মানের ফলে ঘূর্নিয়মান স্রোতের আবর্তে নদীটি দিন দিন পুর্বাকার মূলস্রোতে ফিরতে শুরু করেছে।ফলে যমুনার জেগে ওঠা চরে বসবাসের উপযোগী হলে সেখানে নতুন করে ২০টি গ্রাম গড়ে তোলে এলাকাবাসিরা বিগত দিনে চাষাবাদ করে আসছিলেন। এছাড়াও উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ, সিন্দুরতলি ও চিনাডুলী ইউনিয়নের চরনন্দনের পাড়া, কুকুর মারী, কুতুবুল্লারচর ও নয়াপাড়া এলাকা সমূহ যমুনার জেগে ওঠা দ্বীপচরে দিন দিন ঘনবসতিপূর্ণ এলাকা ও ফসলি জমির মাঠ রুপান্তরিত হয়েছে।
কিন্তু হঠাৎ যমুনার নতুন চরবাসীর সুখ যেন দীর্ঘস্থায়ী হচ্ছেনা। এলাকার কিছু সংখ্যক প্রভাবশালী বালি খেকোরা যমুনা থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন ও অপরিকল্পিত নদী খননের কারণে জেগে ওঠা চরের মাঝ দিয়ে দুই ভাগে দুইটি শাঁখা নদী প্রবাহিত হয়ে অসময়ে নতুন করে ভাঙন শুরু হয়েছে।
সরেজমিন গিয়ে দেখাগেছে, উপজেলার সাপধুরি ইউনিয়নে মন্ডল পাড়া, আকন্দ পাড়া, বিশরশি, সুখচর, চর শিশুয়া ও প্রজাপতি, বেলগাছা ইউনিয়নের শীলদহ ও সিন্দুরতলি এলাকার পশ্চিমাংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভয়াবহ ভাঙ্গনে মুহুর্তের মধ্যই ফসলি জমি নদীর গর্ভে বিলীন হচ্ছে।
সাপধুরির আজিজুর রহমান চৌধুরী বলেন,যমুনা নদী ভাঙা গড়ার সাথে যুদ্ধ করেই বাপ দাদাও এক চর থেকে পার্শ্ববর্তী আরেক চরে বসবাস করেছেন। আমরাও এভাবেই যুগযুগ ধরে নদীভাঙ্গা অসহায় মানুষগুলোর জীবন যুদ্ধে লিপ্ত আছি। তাই তিনি এলাকার স্থানীয় এমপিসহ দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি ভাঙন রোধে সুদৃষ্টি কামনা করেন। এ বিষয়ে সাপধুরি ইউপির চেয়ারম্যান শাহ আলম মন্ডল জানান, অসময়ে প্রায় ৫ কিলোমিটার জুড়ে ভাঙন চলছে। যদি এভাবে নদী ভাঙতে থাকে, তাহলে আমাদের এই উপজেলার ইউনিয়নটি মানচিত্র থেকে হারিয়ে যাবে। তাই তিনি স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো.জবায়ের বলেন,সাপধরী ইউনিয়নের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহনে জন্য ইতিমধ্য পানি উন্নয়ন বোর্ডের সাথে কখা বলেছি। তারা দ্রুত সময়ের মধ্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি। এসব বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন, যমুনা চরে নদীর ভাঙন রোধে পদক্ষেপ নিতে সমীক্ষা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দ্দেশ পেলে টেকসই কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় ংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু জানান,আমার উপজেলায় নদী শাসনের কাজ চলমান রয়েছে। তবে যমুনা নদী শাসনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্য নদী ভাঙন রোধে কাজ শুরু হবে।

আপনার জেলার সংবাদ পড়তে