নিকলীতে

বিয়ে বাড়িতে খাদ্য বিষক্রিয়ায় আহত ৫০, নিহত ১

মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ:
| আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:১৯ পিএম | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:১৯ পিএম
বিয়ে বাড়িতে খাদ্য বিষক্রিয়ায় আহত ৫০, নিহত ১
ছবি: FNS

কিশোরগঞ্জের নিকলী উপজেলার শিংপুর ইউনিয়নে গত শুক্রবার বিকেলে বড়কান্দা আরজু মিয়ার মেয়ের বিয়েতে বর পক্ষ ও এলাকাবাসীকে দাওয়াত করলে খাদ্য বিষক্রিয়ায় অন্তত ৫০ জন আহত হয়েছে। এ খাদ্য বিষক্রিয়ায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বড়কান্দা মাস্টার বাড়ির পল্লি চিকিৎসক কিরণ মিয়া (৪৫) চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন। এছাড়া নিকলী উপজেলা সরকারি হাসপাতাল, ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ সরকারি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে খাদ্য বিষক্রিয়ায় ভর্তি হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর অসুস্থরা হলেন বানেছা বেগম আশি, আরজুদা বেগম (৩৫), হুসনা আক্তার (৪৮), আরজু মিয়ার মেয়ে তাসমিতা (১৮), মেয়ের জামাই শেখ সাদি (২৫), আরজু মিয়া (৫৫) কে নিকলী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার কয়েক ঘন্টার পর বর যাত্রী, স্থানীয় আত্মীয়-স্বজন সবাই খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। কি কারণে খাদ্য বিষক্রিয়া হয়েছে তার কারণ এখন ও সুস্পষ্ট নয়। রিপোর্ট লেখা পর্যন্ত কেউ থানা পুলিশ কে জানায় নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে