কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষানি প্রশিক্ষণ কর্মশালা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:০৪ পিএম
কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষানি প্রশিক্ষণ কর্মশালা
ছবি: FNS

গাজীপুরের কাপাসিয়ায় "বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন সরিষা এবং বোরো ধানের জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল" শীর্ষক কৃষক-কৃষানি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গাজীপুরের বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে এবং বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-২, অধি শাখার উপসচিব গোলাম আজম।
প্রকল্পের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিকল্পনা শাঁখা প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ অলি ভৌমিক, কৃষিবিদ সোমাইয়া আক্তার প্রমুখ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৫০ জন কৃষক-কৃষানীদের অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সকলকে বিনামূল্যে বিনার উন্নতমানের ধান, সরিষা ও তিলের বীজ সহ বিভিন্ন রকমের বীজ বিতরণ করেন।
প্রশিক্ষণে কৃষকদের বিনার বীজ ব্যবহার করে অধিক ফসল ও ফলন উৎপাদনের বিষয়ে প্রশিক্ষকরা বিভিন্ন উপদেশ প্রধান করেন।

প্রশিক্ষণে কৃষক-কৃষাণীদের জানানো হয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA বা বিনা) কর্তৃক উদ্ভাবিত কয়েকটি উল্লেখযোগ্য উচ্চ ফলনশীল ধানের জাতের মধ্যে বিনাধান-৭: এটি একটি স্বল্প জীবনকালের (১১৫-১২০ দিন) উচ্চ ফলনশীল রোপা আমন ধান। গাছ খাটো ও শক্ত হওয়ায় সহজে হেলে পড়ে না। ধান কেটে ওই জমিতে সহজেই রবি ফসল ফলানো যায়।
বিনাধান-৮: এটি লবণাক্ততা সহনশীল ও উচ্চ ফলনশীল একটি বোরো ধানের জাত। স্বাভাবিক জমিতে এর গড় ফলন হেক্টরপ্রতি ৭.৫-৮.৫ টন।
বিনাধান-১৭: এটি একটি আগাম ও খরা সহনশীল রোপা আমন ধান। এর জীবনকাল প্রায় ১১৫-১২০ দিন এবং গাছ শক্ত থাকে।
বিনাধান-২৩: এই জাতটি চাষে সার ও সেচ তুলনামূলক কম লাগে এবং কম খরচে ভালো ফলন পাওয়া যায়।
বিনাধান-২৫: এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ ফলনশীল ধান, যার গড় ফলন হেক্টরপ্রতি ৭.৬ টন।
বিনাধান-২৬: এটি রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন (ব্যাকটেরিয়াল ব্লাইট বা BLB প্রতিরোধী) একটি উচ্চ ফলনশীল রোপা আমন ধান। এর ফলন হেক্টরপ্রতি প্রায় ৬.০-৬.৫ টন ধান উৎপাদন করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে